বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে স্ত্রীর মামলায় যৌতুক লোভী স্বামীর ৩ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্ত্রীর মামলায় যৌতুক লোভী স্বামীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের আব্দুল হাই চৌধুরীর পুত্র আব্দুল ওয়াদুদকে ৩ বছরের কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোস্তফা মিয়া। মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ৫ মার্চ এনাতাবাদ গ্রামের মৃত তমিজ উল্লার কন্যা রাশিদা বেগমের নিকট তার স্বামী ওয়াদুদ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। অন্যথায় পিটিয়ে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় রাশিদা বেগম বাদি হয়ে মামলা করলে আদালত স্বাক্ষিপ্রমাণ শেষে এ আদেশ দেন। রায় প্রদানকালে আসামি পলাতক ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com