শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৮ ঘন্টা পর এক জেলের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কুদালিয়া নামক নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর উদ্ধার করা হয়। গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল কুদালিয়া নদীতে প্রায় ঘন্টাখানেক চেষ্টা করার পর তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় সুত্রে জানা যায়, জেলে রাজধন সূত্রধর মঙ্গলবার বিকালে স্থানীয় কুদালিয়া নদীতে মাছ ধরতে যান। হঠাৎ তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। নৌকায় থাকা জেলেরা নদীতে অনেক খোঁজাখোঁজি করে তাকে না পেয়ে আশেপাশে থাকা জেলেদেরকে জানায়। পরে স্থানীয় লোকজন রাতভর খোঁজাখোঁজি করে এবং তার কোন সন্ধান পাননি তারা। নিহত জেলে রাজধন সূত্রধর (৩৪) আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের শঙ্খমহল গ্রামের মৃত রাজেন্দ্র সূত্রধরের পুত্র।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com