বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বৃন্দাবন কলেজে ভর্তি বাণিজ্যের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০১৪
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের একাদ্বশ শ্রেণীতে ভর্তি বাণিজ্যের অভিযোগ উঠেছে। ভর্তি হতে না পেরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও কলেজ ক্যাম্পাসে ভাংচুর করেছে। এক পর্যায়ে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা ভর্তির দায়িত্বে থাকা লোকজন অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ব্যবস্থাপনা বিভাগে ১৫০টি সিট রয়েছে। যারা ওয়েটিং লিষ্টে ছিল তাদেরকে দুই তিনদিন পূর্বে বলা হয় গতকাল মঙ্গলবার ভর্তি করা হবে। কিন্তু ছাত্ররা কলেজে এসে ভর্তি হতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান সিট খালি না থাকায় ভর্তি করা যাবে না। এমন খবরে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং উত্তেজিত শিক্ষার্থীরা অফিস কক্ষে হামলা চালায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অসাধু কর্মচারিরা অর্থের বিনিময়ে ছাত্রদেরকে ভর্তির চেষ্টা চালাচ্ছে। তাদের আশ্বাসে অন্যান্য কলেজে ভর্তি না হয়ে এখানে এসেছি ভর্তি হতে। সিট খালি না থাকলে আমাদের এখন কি হবে? এব্যাপারে ভর্তির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ইলিয়াছ বখত চৌধুরী জালালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তাছাড়া গতকাল ভর্তির কোন তারিখ ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com