শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৭জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আমড়াখাইর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আজিজ মিয়া (৩৬), মায়ানগর গ্রামের মৃত ইছাক উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩০), বেগমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রিপন মিয়া (৩৫), নুরুল হকের ছেলে সিরাজুল হক (২০), লোগাঁও গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী আজিজা বেগম (৫০) ছেলে রমজান মিয়া (৩০), লিটন মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩০)।
পুলিশ জানায়, আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পলাতক ৭জন আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com