বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মন্নাফের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আব্দুল মন্নাফের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো কোরআন খতম, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ। মরহুমের বাসভবন ও মসজিদে এসব কর্মসূচী পালিত হয়।
মরহুম আব্দুল মন্নাফ নবীগঞ্জ উপজেলা জাসদের প্রতিষ্টাতা সভাপতি ছিলেন। নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মতোয়াল্লী, নবীগঞ্জ ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি লন্ডনে মুক্তিযোদ্ধের সংগঠকের দায়িত্বও পালন করেন। তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ এর সভাপতি আনোয়ার হোসেন মিঠুর পিতা। সাংবাদিক মিঠু সকলের কাছে তার পিতার জন্য দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com