বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঝড়ে পড়া ছাত্র-ছাত্রীদের নিয়ে বাণিজ্য নবীগঞ্জে রক্স প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০১৪
  • ৬৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঝড়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়ালেখার জন্য আনন্দ স্কুল এর রিচিং আউট অব স্কুল চিল্ড্রেন (রক্স) প্রকল্প-২তে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা শিক্ষা অফিসার ও আনন্দ স্কুলের ট্রেনিং কো-অর্ডিনেটর (টিসি) মিলে সিন্ডিকেটের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছেন প্রকল্পের বড় অংকের টাকা। এ ব্যাপারে লিখিত অভিযোগ করে ভুক্তভোগিরা কোন ফল পাচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে-এসব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ৬দিনের ট্রেনিংয়ে খাবারের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ ছিল তাতে নিম্ন মানের খাবার প্রদান করে টাকা আত্মসাত করেছেন। শিক্ষিকাদের ১৭০ টাকা দামের শাড়ি প্রদান করে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। নিম্নমানের শাড়ি প্রদান করায় অনেক শিক্ষিকা এখনো শাড়ি নেন নাই। প্রকল্পের অধীনে ৫৬ টি স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে থেকে ১০০ টাকা করে ভাতার টাকা কেটে রাখা হয়। এছাড়া ছাত্রছাত্রীদের পোষাক, ব্যাগ, উপকরণ, টিফিন ও পরীক্ষার টাকা থেকেও আত্মসাত করা হচ্ছে। ঘর মেরামতের টাকাও সিন্ডিকেটের লোকজন আত্মসাত করেছে। একটি সূত্রে জানা গেছে-টিসি প্রত্যক শিক্ষক শিক্ষিকার কাছ থেকে স্কুল মোটা অংকের চেক আদায় করেন। পরিচালক টিসি ও উপজেলা শিক্ষা অফিসার বিভিন্ন কায়দায় আত্মসাত করে চলেছেন। শিক্ষক শিক্ষিকারা এ ব্যাপারে প্রতিবাদ সভা করেছেন। নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, আমি উপরের মহলের নির্দেশে সব কিছু করছি, ভাই এসব নিয়ে লিখে লাভ হবে না। আনন্দস্কুল এর রিচিং আউট অব-স্কুল চিল্ড্রেন -রক্স প্রকল্প-২ ট্রেনিং কো-অর্ডিনেটর আলাউদ্দিন বলেন, আমি উপজেলা শিক্ষা অফিসার এর নির্দেশে সব কিছু করছি, আমার দোষ নেই। আমাদের সিন্ডিকেটে স্বয়ং প্রকল্প পরিচালক জড়িত আছেন। তাই আমাদের কোন সমস্যা নেই। উপজেলার কিছু নেতাদেরও মন রক্ষা করতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com