বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইল এড়ালিয়ায় মরহুম হাজী সিরাজ মিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের এড়ালিয়ায় মরহুম হাজী সিরাজ মিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ.বি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও ইউপি মেম্বার সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, পইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো: সাহেব আলী, সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, সহ-সভাপতি কবির আহমেদ, এবি সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপগেষ্টা জয়নাল আবেদিন রাজু, সাংবাদিক মোহাম্মদ নুর উদ্দিন, ইউপি মেম্বার কোরবান আলী, ছন্দু মিয়া, এনাম আহমেদ, দুলাল মিয়া, আওয়ামীলীগ নেতা শামীম মিয়া, রতন চন্দ্র গোপ, সুজন আহমেদ প্রমুখ।
শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com