শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চাঞ্চল্যকর কদর আলী হত্যা মামলার রহস্য দুই মাসেও উন্মোচন হয়নি

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জঙ্গল বহুলার চাঞ্চল্যকর কদর আলী হত্যা মামলার রহস্য দুই মাসেও উন্মোচন করতে পারেনি পুলিশ। অবশেষে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। তাও এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তবে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে গুরুতর সহকারে কাজ করছে তারা। কিছুদিনের মধ্যে সুফল পাওয়া যাবে। ভিডিও ফুটেজে কয়েকজনকে দেখা গেলেও সনাক্ত করা যায়নি। সন্দেহজনক বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এদিকে এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আইন শৃংখলা বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
সম্প্রতি খোয়াই নদীর বাঁধ থেকে মাটিকাটা শ্রমিক কদর আলীর মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। এর দুইদিন পর শায়েস্তাগঞ্জ দাউদনগর মাজার ঘাট থেকে তার মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাজারের খাদেম বদিউজ্জামান ফয়ছলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় নিহত কদর আলীর মেয়ে বাদি হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com