শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজমিরীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

আজমিরিগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজমিরিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ফজল মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কতুব উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আজমিরিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আজমিরিগঞ্জ পৌরসভার প্রাক্তন প্রশাসক গোলাম ফারুক। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন সরশ, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা মধু, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মফিজ মিয়া, ডাঃ সফিকুর রহমান, সজ্জাদুর রহমান সওদাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান কবির, কাকাইলছেও ইউনিয়ন বিএনপির সদস্য শামিম আহমদ, বদলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি মেম্বার মোঃ ইউসুফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com