সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা হাফিজ ও শাহীন তালুকদারের বিরুদ্ধে রিমান্ড আবেদন শুনানী জেল গেইটে ১ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন তালুকদারের রিমান্ড আবেদনের শুনানী অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে গতকাল বিজ্ঞ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানী শেষে তাদেরকে জেল গেইটে ১ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। উল্লেখ্য, গত ২৮ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল (সংগ্রাম) বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় ছাত্রদল নেতা হাফিজ, শাহীন সহ ছাত্রদল, যুবদল ও বিএনপির ৬৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com