বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে বিভিন্ন মাদকসহ আটক দুই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি এলাকায় মাদক চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ২১৮০ পিস ইয়াবা, ১৮ কেজি গাঁজা ও ৭০ বোতল ভারতীয় (ইস্কাফ) ফেন্সিডিলসহ উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের আমিন মিয়ার পুত্র আঃ মজিদ (৩৬) এবং একই গ্রামের কাশই মিয়ার পুত্র আশিক মিয়া (৩৬) কে আটক করা হয়েছে। এসময় টাস্কফোর্সের অভিযানের টের পেয়ে ৩জন মাদক চোরাকারবারী পালিয়ে যায়। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিনের উপস্থিতে এ অভিযান পরিচালিত হয়। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস কবির জানান, মঙ্গলবার (৩০ আগষ্ট) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার শিয়ালউড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিজিবি ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আইয়ূব খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বি-বাড়ীয়া জেলার এডি মিজানুর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জ জেলার এডি কাজী হাবিবুর রহমান। এ অভিযানে ২১৮০ পিস ইয়াবা, ১৮ কেজি গাঁজা, ৭০ বোতল ভারতীয় (ইস্কাফ) ফেন্সিডিল ও একটি গাঁজা পরিমাপের যন্ত্র উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৪৮ হাজার টাকা। ধৃত আসামী ও জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com