রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলে ভিডিও ফেসবুকে প্রচার ॥ আটক হাফিজুরসহ দুইজনের ৭ দিনের রিমাণ্ড আবেদন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন ছিঁড়ে ভিডিও ধারণ করে ফেসবুকে দেয়ার অভিযোগে আটক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামসহ দুইজনের জামিন না মঞ্জুর করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে। সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম জানান, রহস্য উদঘাটনের জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এর আগে গত ২৮ আগষ্ট রবিবার দুপুরে কোর্ট স্টেশন রোড এলাকার মৃত আবুল কাসেমের পুত্র হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাদি হয়ে মামলা করেন। মামলার প্রধান আসামি হাফিজসহ ২নং আসামি শাহিন তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা বিএনপি নেতা জালাল আহমেদ, জহিরুল হক সেলিম, ছাত্রদল নেতা জহিরুল হক শরীফ, ফয়ছল আহমেদ, রায়হান আহমেদ, যুবদল নেতা মুর্শেদ আলম সাজন, অলিউর মিয়া, ছাত্রদল নেতা জি কে ঝলক, গোলাম মাহবুব, আব্দুল আহাদ তুষার, সৈয়দ আশফাক আহমেদসহ এজাহারনামীয় ৬৫ জন। অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়।
মামলার বিবরণে জানা যায়, সৈনিক লীগ হবিগঞ্জের সভাপতি এসএম মানিক ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তারেক রহমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে ফেস্টুন স্থাপন করেন। গত ২৪ আগষ্ট বিকালে জেলা পরিষদের প্রধান ফটকের সামনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি আবু জাহিরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংবলিত ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলেন আগুন দিয়ে পুড়িয়ে ভিডিও ধারণ করে যোগাযোগ মাধ্যমে প্রচার করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধংসের চেষ্টা করে আসামিরা। বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীদের নজরে এলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। এর প্রেক্ষিতে পুলিশ আউশকান্দি থেকে হাফিজুল ইসলাম হাফিজ, তার সহযোগি শাহীন তালুকদারকে আটক করে। গতকাল রবিবার বিকেলে আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম পিপিএম জানান, দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে তথ্য উদঘাটনের জন্য তাদেরকে রিমাণ্ডে আনা হবে। অপরদিকে গ্রেফতার এড়াতে মামলার অন্যান্য আসামিরা শহর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com