সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ সদর উপজেলার আহ্বায়ক এমএ রকিব জালাল, পরিচালনা করেন সদস্য সচিব জাকারিয়া মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক চৌধুরী আশরাফুল বারী নোমান এডভোকেট। বিশেষ অতিথি ছিলেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য (সমন্বয় সিলেট বিভাগ) ও সদস্য সচিব হবিগঞ্জ জেলা শাখার আবুল হোসেন জীবন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফরিদ আহমেদ। এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মান্নান, নবীগঞ্জ শাখার সদস্য সচিব নুরুল আমিন পাঠান, সিরাজুল ইসলাম সিরাজ, এডভোকেট আব্দুল মালেক হৃদয় ও মুহিবুর রহমান, এমরান মিয়া, সামসুল হক মহালদার, শেখ লোকমান মিয়া, রশিদ মিয়া, রুহুল আমিন, আহাদ মিয়া, হান্নান মিয়া, জুয়েল চৌধুরী, রাসেল আহমেদ, মাহদি হাসান, ছুরাব আলী, এনামুল হক রাতুল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশকে রক্ষা করতে হলে এ মুহুর্তে সরকার প্রধানকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ ছাড়া যে হারে দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বাড়ছে এতে বর্তমান সরকার জনগণের সাথে প্রকাশ্যে যুদ্ধে লিপ্ত হয়েছে। প্রধান অতিথি চা শ্রমিকের ৩০০ টাকা মুজুরির দেয়ার দাবি জানান। উক্ত মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যোগদান করেন এবং তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com