রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চুনারুঘাটে শতবর্ষ পুরনো কবরস্থান দখলের পর বিক্রি অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের শত বছর একটি পুরনো কবরস্থান দখলের পর বিক্রি করে দিয়েছে এমন অভিযোগ উঠেছে একটি পরিবারের উপর। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৩নং ওয়ার্ডের হাতুন্ডা গ্রামে। এখানে শত বছর ধরে মরদেহ দাফন করা হয়। জানা যায়, কবরস্থানটি হাতুন্ডা গ্রামের মীর বাড়ির আকবর আলী মীরের বংশধররা শতাধিক বছর থেকে সেখানে দাফন-কাফন করে আসছেন। কয়েক বছর আগে আকবর আলী মীরের পুত্র ছুরুক আলী মীর জীবত থাকা অবস্থায় কবরস্থানটি নিয়ে গ্রামে শালিস হয়। সেই শালিসে ছুরুক আলী মীর বলেন, এই কবর¯’ানটি শত বছরের পুরনো আমাদের সকলের দাফন কাফনের জন্য। এলাকাবাসী জানান, কাঁছন মীর ও ছুরুক আলী মীরের মৃত্যু বরণের পর তার ছেলেরা শত বছরের কবরস্থানটি দখল করে রাখে। কাঁচন মীরের ছেলেরা কিছু জায়গা বিক্রি করে দেয়। বিক্রি করার পর ক্রেতা আক্তার মীরের মেয়েরা ওই জায়গায় ঘর তৈরি করার সময় বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়। তখন এলাকাবাসীসহ আকবর আলী মীরের পুত্র মৃত হাসন আলী মীরের পুত্রদের সাথে আক্তার মীরের মেয়েদের তর্ক-বিতর্ক হয়। পরবর্তীতে মৃত হাসান আলী মীরের ছেলে মোহাম্মদ আলী মীর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এলাকাবাসী আরো জানান, বাপ-দাদার আমল থেকে জেনে আসেছি এইটা কবরস্থান। সবাই এখানে দাফন কাজ সম্পাদন করে। মীর বংশের মুরুব্বি ছুরুক আলী মীরের মৃত্যুর পর তাঁর ছেলেরা এই কবরস্থান দখল করে রাখে এবং কাঁচন মীরের ছেলেরা বিক্রি করে দেয়, যা খুবই নেক্কারজনক ও দুঃখজনক বিষয়। সৌদি আরব প্রবাসী মীর মকছুদ আলী বলেন, “আমার দুই চাচার ছেলেরা কবরস্থানটি ভাগ-বন্টন ও দখল করে অন্যদের কাছে বিক্রি করেন। আমি এ নেক্কারজনক কাজের নিন্দা জানাই ও ২৭ শতক কবরস্থান আমরা ফিরে পেতে চাই। তিনি আরোও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করি। এছাড়াও হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ বাহিনীর সুদৃষ্টি কামনা করি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com