সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

৩শ টাকা মজুরীর দাবীতে হবিগঞ্জে ২৪ চা বাগানের শ্রমিক এখনও আন্দোলনে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২৪টি চা বাগানের শ্রমিক এখনও কাজে যোগ দেয়নি। সাধারণ শ্রমিকদের দাবি তারা ৩০০ টাকা মজুরী না পেলে কাজে যোগ দেবে না। তারা ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরীর জন্য আন্দোলন শুরু করে। তা বাস্তবায়ন করেই তারা কাজে যোগদান করবে। এদিকে বেলা আড়াইটায় চান্দপুর চা বাগানে ছুটে যান জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজেন ব্যানার্জীসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান চা শ্রমিকদেরকে অনুরোধ করেন কাজে যোগ দিতে। তিনি তাদেরকে বলেন প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসে সমস্যার সমাধান করবেন। তাতেও রাজি হয়নি চা শ্রমিকরা। চা শ্রমিক ইউনিয়নের নারী কল্যান সমিতির সভাপতি খায়রুন আক্তার ও চান্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন সাওতাল বলেন, রাতের সিদ্ধান্ত মানছি না।
জানা গেছে, দৈনিক মজুরী ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘন্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্নদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। ইতিমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত শনিবারের বৈঠকে তাদের মজুরী ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন। পরবর্তীতে শ্রমিকরা এ মজুরী মানেননা জানিয়ে ফের আন্দোলনে নামেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com