শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আধুনিক সদর হাসপাতালের সামনে রাস্তা দখল করে অবৈধ পার্কিং ইটবালুর ব্যবসা করায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে অবৈধ ভাবে রাস্তা দখল করে বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন এ্যাম্বুলেন্স পার্কিং এবং ইটবালুর সহ বিভিন্ন ব্যবসায় করছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। গতকাল রবিবার (২১ আগস্ট) বিকাল ৩ টার দিকে আধুনিক সদর হাসপাতালের সামনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এবং এনডিসি শাহ জহুরুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন ও এতে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ। হাসপাতালের সামনে অবৈধ ভাবে রাস্তা দখল করে বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন এ্যাম্বুলেন্স পার্কিং করায় দুটি এ্যাম্বুলেন্স এর চালককে ৩ হাজার করে ৬ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং পরবর্তিতে এখানে পার্কিং না করার জন্য কঠোর ভাবে নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। ইটবালুর সহ বিভিন্ন ব্যবসায় সংশ্লিষ্ঠ ব্যক্তিদের খুজে না পেয়ে তাদের সব মালামাল জব্দ করা হয়। পরবর্তিতে জব্দকৃত মালামাল হবিগঞ্জ পৌরসভার মাধ্যমে নিলামে বিক্রয় করা হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান বলেন, সদর হাসপাতালের সামনে রাস্তা দখল করে অবৈধ পার্কিং ইটবাল সহ বিভিন্ন ব্যবসায় করা হচ্ছে এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে এ অভিযান করা হয়েছে।
এনডিসি শাহ জহুরুল ইসলাম বলেন, জনস্বার্থে সদর হাসপাতালের সামনের রাস্তা দখল মুক্ত করতে আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com