বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে রেলের কর্মচারি নজির আলী ২ দফা বদলী হলেও রাজত্ব ছেড়ে যাননি নতুন কর্মস্থলে

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৪০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের আলোচিত নজির আলী বদলী হবার পরও রাজত্ব ছেড়ে কর্মস্থলে যাননি। বরাবরের মতোই কিছুদিন আত্মগোপনে থেকে আবারো প্রকাশ্যে এসেছেন এবং শায়েস্তাগঞ্জ রেলওয়ে রেষ্ট হাউজে বসবাস করছেন। স্থানীয়দের মাঝে এ নিয়ে নজির আলীর খুঁটির জোর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি রেলের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণকালে নজির আলীসহ তার সাঙ্গপাঙ্গ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে আদালতে প্রেরণ করে। পরে জামিনে বেরিয়ে এসে পুনরায় তারা শুরু করে পুরোনো অপকর্ম। এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হলে উর্ধ্বতন কর্র্তপক্ষ তাকে আখাউড়া বদলী করে। কিন্তু নজির আলী সেখানে না গিয়ে শায়েস্তাগঞ্জেই থেকে যান। আবারও এ নিয়ে সংবাদ হলে রেলের অতিরিক্ত সচিব ফারুক আহমেদের নজরে এলে তাকে ভৈরব বদলী করা হয়। এরপর তিনি কিছুদিন আত্মগোপনে থাকার পর পুনরায় রেলের রেষ্ট হাউজ দখল করে বসবাস শুরু করেছেন। জানা যায়, মনতলা থেকে শায়েস্তাগঞ্জ হয়ে সাটিয়াজুড়ি পর্যন্ত এলাকায় রেলের জায়গা ভূয়া লিজ দেখিয়ে তিনি মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে এসব লিজ রেল মন্ত্রনালয় থেকে বাতিল করা হয়। তোপের মুখে পড়ে অনেককে নামমাত্র টাকা ফেরত দিলেও বাকি টাকা তিনি আত্মসাত করেন। তার প্রতারণার শিকার ভুক্তভোগী কয়েকজন জানান, কোটি টাকার সম্পত্তি ফেলে যেতে চান না নজির আলী। রেলের কিছু অসাধু কর্তাদের ম্যানেজ করে এখানে বসেই তিনি তার রাজত্ব চালাতে চাইছেন। নোয়াখালী জেলার বাসিন্দা নজির আলী নামমাত্র লেখাপড়া করে রেলে বাবুর্চি হিসেবে চাকরি নেন। তখন থেকেই তিনি শায়েস্তাগঞ্জে বসবাস করেন। হবিগঞ্জে তার অবস্থান শক্ত করতে শায়েস্তাগঞ্জের জগন্নাথপুরে ২য় বিয়ে করেছেন। দুই দফা বদলী করা হলেও এরপর থেকেই এখানে ঘাটি গড়েছেন নজির আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com