বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

চুনারুঘাটে মানবপাচারের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মানবপাচারের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামের নিশু মিয়া বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা করেন। মামলার আসামিরা হল, শহরের মাহমুদাবাদ শাহজালাল মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা বিল্লাল মোল্লার পুত্র ২নং পুল এলাকার ট্রাভেলস ব্যবসায়ী এস কে সুমন ও তার সহযোগী শায়েস্তাগঞ্জ রেল কলোনী এলাকার আনোয়ার কুলির কন্যা শান্তা আক্তার।
বিচারক মামলা আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক স্পেশাল পিপি এডভোকেট আবুল মনসুর ও এপিপি মো. আতাউর রহমান।
মামলার বিবরণে জানা যায়, উল্লেখিত দুইজন মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ও প্রতারক। তারা বিভিন্ন দরিদ্র নারীদের বিদেশে চাকরির প্রলোভন দিয়ে পাচার করে থাকে। নিশু মিয়ার সাথে সুমনের পরিচয়ের সূত্র ধরে সুমন ও তার সহযোগী শান্তা প্রায়ই তাদের বাড়ি আসা যাওয়া করতো। একদিন নিশু মিয়াকে প্রস্তাব দেয় তার স্ত্রী লাভলী আক্তারকে বিদেশে পাঠালে মোটা অংকের টাকা বেতনে তার সংসারে দারিদ্রতা দূর হবে। এই আশ^াসে নিশু মিয়া তাদের প্রস্তাবে রাজি হয়। গত ৩ আগষ্ট সুমন ও শান্তা বিদেশে পাঠানোর কথা বলে লাভলীকে নিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। এরপর থেকে লাভলীর আর হদিস পাওয়া যায়নি। তার স্বামী দুই অবুঝ শিশু নিয়ে বিপাকে পড়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com