বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শোক সভায় বক্তব্য রাখেন মেয়র আতাউর রহমান সেলিম ॥ হবিগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শোক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৬৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নাতিরাবাদ এলাকায় বসুন্ধরা কাব প্রাঙ্গণে এ শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর জুনায়েদ আহমেদ সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিপন আহমেদ।
অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়।
আরও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহবাজ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর সামছু মিয়া, পৌর আওয়ামী লীগের অর্থ সম্পাদক কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, আজিজুর রহমান খান, শেখ আব্দুল হান্নান, ছাত্রলীগ নেতা তারেক প্রমুখ। এতে ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com