বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রতারণা মামলার পলাতক আসামী তাজুল ইসলাম গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের হলিমপুর পাঞ্জারাই গ্রামের তাজুল ইসলাম (তাজ উদ্দিন) নামের এক ব্যাক্তি প্রতারানা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসাবে তাকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই নাঈম আহমদের নেতৃত্বে একদল পুলিশ পাঞ্জারাই বাজার থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানাযায়, পাঞ্জারাই গ্রামেরে ধৃত তাজ উদ্দিনসহ তার পরিবারের সকল সদস্যই চিটার ও খারাপ প্রকৃতির লোক। করগাও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মঞ্জুর আলী নামের এক অসহায় কৃষককে ব্যবসার প্রলোভন দেখিয়ে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় তাজ উদ্দিন ও তার পরিবার বর্গ। (১২ ফ্রেব্রুয়ারী ২০২১) সালে এই প্রতারানা মামলায় তাজ উদ্দিনের পুত্র মইনুল ইসলামকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। তাজ উদ্দিনের পরিবারের বাকী সদস্য প্রতারানা মামলায় পলাতক রয়েছে বলে জানান নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানার সাবইন্সেপেক্টর নাঈম আহমদের নেতৃত্বে একদল পুলিশ পাঞ্জারাই বাজার থেকে তাজ উদ্দিনকে তাকে গ্রেফতার করেন। শুক্রবারে গ্রেফতারকৃত আসামী তাজ উদ্দিনকে হবিগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com