রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

পথের পাঠশালায় পোশাক বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ১২ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় শায়েস্তাগঞ্জ রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথের পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয় স্কুল পোষাক। লিভারপুল ইউকে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফখরুল আলম ৮০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক প্রদান করেন। একই সাথে এই পাঠশালায় স্বেচ্ছায় পাঠদানকারী ২০ জন শিক্ষক এর মাঝে স্কুল পোশাক বিতরণ করা হয়। শিক্ষার্থীরা পোশাক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। জানা যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ভাসমান শিশু, বস্তিতে বসবাসকারী শিশু ও দরিদ্র শিশু-কিশোরদের মাঝে শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের পরিচালনায় ২০১৭ সাল থেকে পথের পাঠশালার শিক্ষা কার্যক্রম চলে আসছে। প্রতি শুক্রবারে পথের পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা দান করা হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক জালাল উদ্দিন রুমির পরিচালনায় ও আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে পথের পাঠশালার পোষাক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, প্রধান আলোচক লিভারপুল ইউ কে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফখরুল আলম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুর রকিব, বর্তমান সম্পাদক মইনুল হাসান রতন, শাহেদ, সাংবাদিক কাজল, মুহিন শিপন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com