মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণীকে ছুরিকাঘাত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রেশমা আক্তার (২৫) নামের তরুণীকে উপর্যুপুরি ছুরিকাঘাত করেছে বখাটে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলার উত্তর ইকরাম গ্রামের জীবন মিয়ার কন্যা রেশমা আক্তারকে বিয়ে দেয়া হয়। এক পর্যায়ে স্বামীর সাথে তার বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে। পিত্রালয়ে থাকাবস্থায় প্রায়ই একই গ্রামের জয়ধন মিয়ার পুত্র সুমন মিয়া (৩০) রেশমাকে উত্যক্ত করতো। রেশমা বিষয়টি নিয়ে তার অভিভাবককে জানালে সুমন বিয়ের প্রস্তাব দেয়। রেশমা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। গত বুধবার সন্ধ্যার দিকে কেউ বাড়ি না থাকার সুযোগে সুমন রেশমার ঘরে প্রবেশ করে তাকে ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করে। এতে সে আহত হয় এবং তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সুমন পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থায় বর্তমানে আশংকাজনক বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com