বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার পিতার ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার পিতা ও সাবেক ইউপি সদস্য মোঃ আশরাফ উল্লা (১০৫) আর নেই। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় কামাল খানী নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
বাদ আছর কামাল খানী রশিদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে উনার মরহুমা স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। জানাযার নামাজে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সহস্রাধিক মুসল্লি অংশ গ্রহন করেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান ও শেখ বশীর আহমদ, জেলা আওয়ামীলীগের কৃষিও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, বানিয়াচং দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক শায়েখ সিরাজুল ইসলাম, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com