মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মিতালি বাসে অজ্ঞান পার্টির কবলে কাপড় ব্যবসায়ী

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক কাপড় ব্যবসায়ী। মূমুর্ষূ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে অজ্ঞাত হলেও রাতে তার পরিচয় মিলেছে। জানা যায়, গতকাল রবিবার সকালে দিলীপ দেবনাথ (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী ঢাকা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া থেকে শেরপুরে মালামাল নিয়ে যাবার সময় মিতালি বাসে একদল দুর্বৃত্ত জুসের সাথে কিছু খাইয়ে অচেতন করে নগদ টাকা, কাপড় ছোপড় নিয়ে যায়। মিতালি বাসটি তাকে নতুন ব্রীজ নামিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন আঁচ করতে পেরে স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজকল্যান সংস্থার সভাপতি মোতাব্বির হোসেন কাজলকে অবগত করলে তিনিসহ অন্য সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক ছিলো। বর্তমানে তিনি সুস্থ আছেন। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হালিচর গ্রামের মৃত বসন্ত দেবনাথের পুত্র।
অভিযোগ রয়েছে, প্রায়ই মিতালি বাসে এরকম ঘটনা ঘটে। কিন্তু কর্তৃপক্ষ এর কোনো ব্যবস্থা না নিয়ে অজ্ঞান পার্টির কাছ থেকে কমিশন নিয়ে তাদের সুযোগ করে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com