বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে চোরাই গরুসহ ৩ চোর আটক

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে গরুসহ ৩ চোরকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার মহাসড়কের দৌলতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের দ্বারাগাঁও চা বাগানের মৃত বৈরাগী সাত্ততালের এর ছেলে সুদর্শন সাত্ততাল গত ৩ আগস্ট বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে সুদর্শনের ঘর থেকে তার ৫০ হাজার টাকা মূল্যের একটি গাভী গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।
গত বৃহস্পতিবার সকালে এসআই জালাল উদ্দীন একদল পুলিশ নিয়ে ডিউটি চলাকালীন সময়ে উপজেলার দৌলতপুর এলাকা থেকে সন্দেহজনকভাবে গরুসহ জুবায়ের মিয়া (২৮), নাসির উদ্দীন (২৩) ও ইউসুফ আলী (২০) কে আটক করে থানায় নিয়ে আসেন।
খবর পেয়ে গরুর মালিক সুদর্শন সাত্ততাল থানায় এসে গরুটি তার বলে সনাক্ত করেন। পরবর্তীতে এ ঘটনায় সুদর্শন সাত্ত বাদী হয়ে বাহুবল মডেল থানায় গরু চুরির অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও গ্রামের আব্দুস সহিদ মিয়ার ছেলে জুবায়ের মিয়া (২৮), আব্দুল কাইয়ুমের ছেলে নাসির উদ্দীন (২৩) ও আব্দুল হাই মিয়ার ছেলে মোঃ ইউসুফ আলী (২০)।
গতকাল শুক্রবার বিকেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তাজুল ইসলাম সহ গ্রেফতারকৃত জুবায়ের মিয়া, নাসির উদ্দীন ও ইউসুফ আলীকে চুরির মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রতিজ কুমার দাস।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com