রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে গাঁজাসেবনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের দন্ড

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৩৫ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ মাদক সেবনের দায়ে আকছির মিয়া (৫৭) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ আগস্ট মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় নামক স্থান হতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবন ও ব্যবহারের দায়ে তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ এবং চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। আকছির মিয়া উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত শফিকুল হকের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com