বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজারে ডিবির অভিযানে নবীগঞ্জের ২ মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবির পৃথক অভিযানে গাজাঁ ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক হয়েছে। রোববার (৩১ জুলাই) মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, রোববার মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর মডেল থানার ১নং খলিলপুর ইউনিয়নের শেরপুর নতুন বস্তি এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মো. হেলাল মিয়া ও শংকর সূত্রধরকে গ্রেপ্তার করতে সম হয়। গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারি নবীগঞ্জ থানার দ্বীগর ব্রাহ্মনগ্রামের বাসিন্দা। অন্য একটি অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানার একই ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার উপর থেকে ৩ কেজি গাঁজাসহ সাকিব মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সাকিব মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আপ্তার হাওর গ্রামের অনু মিয়ার ছেলে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার ২টি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সম হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com