বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিলেট বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বার যুব সংঘের উদ্যোগে মোতাচ্ছিরুল ইসলামকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় তৃতীয়বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। উপলক্ষে গত ২৯ জুলাই রাত ১০টার সময় রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোতাচ্ছিরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে রিচি বার সমাজ কল্যাণ যুব সংঘ। এ সময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, নিজের গ্রামে এমন গণসংবর্ধনা পেয়ে আমি ধন্য আপনাদের ভালোবাসা আমার আজীবন মনে থাকবে। আপনারা আমাকে ঋণী করে ফেলেছেন। জীবনে কোনদিন সুযোগ আসলে নিজের রক্ত দিয়ে হলেও ঋণ পরিশোধ করব।
বার সমাজ কল্যাণ যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ জিতু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, রিচি ঈশানকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আরব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, অগ্নিকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি আরব আলী (বিকম), আরিয়াকোনা পঞ্চায়েতের আহবায়ক সৈয়দ মোঃ মুছন মিয়া, রিচি যুব সংঘের সভাপতি ডাঃ বরকত আলী, সাবেক গোয়েন্দা কর্মকর্তা আব্দুল মুছাব্বির, বার যুব সংঘের সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী, লুকড়া ইউপি চেয়ারম্যান কাউছার আহমেদ, সাবেক মেম্বার কাজল আহমেদ, মাসুক মিয়া, শফিউল্লাহ, রকিবুল ইসলাম, বাচ্চু মিয়া, মাহমুদ, আকরাম আলী, আতর আলি, খেলু মিয়া, আব্দুল আওয়াল, উসমান মিয়া, আব্দুল হামিদ, মাখন মিয়া, মুজিবুর, কাদির, সাবেক মেম্বার দুলাল মিয়া, বর্তমান মেম্বার ফরিদ মিয়া, স্বপন মিয়া সহ বার সমাজ কল্যাণ যুব সংঘের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com