বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে আসেন। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার হবিগঞ্জ পৌরসভার কার্যক্রমের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এ সময় তিনি হবিগঞ্জ পৌরসভার ট্যাক্স ও নন ট্যাক্স আদায় জোরদার করার পরামর্শ দেন। তিনি সরকারী বিধিমালা অনুসরণ করে পৌরসভার প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন। মেয়র আতাউর রহমান সেলিম বর্তমান পরিষদের উদ্যোগে পৌরসভার কর্মকান্ডে গতিশীলতা সৃষ্টিতে নানা পদক্ষেপ গ্রহনের কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামানসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com