বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মুসলিম এইড ও এসেড’র নগদ অর্থ শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা, কাকাইলছেও ও বদলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মুসলিম এইড ও এসেড হবিগঞ্জ। গতকাল বৃহস্পতিবার স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ইউকেএইড, রয়্যাল নেদারল্যান্ড সরকার ও স্টার্ট ফাউন্ডেশন বাংলাদেশ (স্টার্ট নেটওয়ার্ক) এর সহায়তায় নগদ অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ‘ইমারজেন্সি এ্যাসিস্টেন্স টু দ্যা ফ্যাড এফেক্টেড পিপলস্ ইন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট’ প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ সাড়ে চার হাজার টাকা, শিক্ষা সামগ্রী (খাতা, কলম, পেন্সিল, রং পেন্সিল) ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (সাবান, ডিটারজেন্ট, স্যানিটারি প্যাড, ব্লিচিং পাউডার) বিতরণ করা হয়। এই প্রকল্পের আওতায় ওই তিনটি ইউনিয়নের এক হাজার ৩১৬টি পরিবার এই সহায়তা পাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com