শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

তুর্র্কি থেকে গ্রিসে প্রবেশকালে দুর্ঘটনায় রাণীগঞ্জের কওছর মেম্বার নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

মতিউর রহমান মুন্না, এথেন্স (গ্রিস) থেকে ॥ তুর্র্কি থেকে ইউরোপের দেশ গ্রিসে প্রবেশকালে সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন। গ্রিসের আলেকজান্দ্রোপলি দিয়ে প্রাইভেট কারে অবৈধ অভিবাসী পরিবহনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি ব্যক্তি সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কওছর উদ্দিন বলে জানা গেছে। এছাড়াও আহত দুই বাংলাদেশি অভিবাসী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন। জানা যায়, অবৈধভাবে গ্রিসে মোট ৪ জন বাংলাদেশি অভিবাসী নিয়ে এক চালক গাড়িটি নিয়ে আসার সময় অ্যারিস্টিনো-আন্তিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত গতির গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়ক থেকে সরে গিয়ে একটি খালে পরে পানিতে ডুবে যায়। এতে একজন যাত্রী মারাত্মকভাবে আহত সহ চালক ও বাকি তিনজন যাত্রী আহত হন। পরে পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে আহতদের আলেকজান্দ্রোপলির জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজন কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সব অভিবাসীকে গ্রেফতার দেখিয়েছে। এছাড়া এদের মধ্যে চালককে মানবপাচারকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রিস থেকে তুর্র্কি যাওয়ার পথে গত ২১ জুলাই থেকে নিখোঁজ ছিলেন সিলেটের সুনামগঞ্জ জেলার রাণীগঞ্জ উনিয়ন পরিষদের সাবেক মেম্বার কওছর উদ্দিন। ওই দুর্ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে কওছর উদ্দিনের নিহতের বিষয়টি নিশ্চিত হন স্বজনরা। এ ব্যাপারে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে কওছর উদ্দিনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল। তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com