বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে লুটপাট ও শ্লীলতাহানির মামলায় দুইজনের কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে মারপিট করে লুটপাট ও শ্লীলতাহানির ঘটনায় দুই দাঙ্গাবাজকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক এ দণ্ডাদেশ দেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিল। তারা হল, লাখাই উপজেলার চরগাঁও গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মানিক মিয়া (৩৫), আতাউর রহমানের পুত্র শরীফ মিয়া (২২)। মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের কুদরত আলীর পুত্র আইয়ূব আলী ও তার স্ত্রী সেলিনা আক্তারকে উল্লেখিতরাসহ মিলে ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি দুপুরে মারপিটসহ গুরুতর জখম করে টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, তার স্ত্রী সেলিনা আক্তারকে শ্লীলতাহানিও করে। এ ঘটনায় আইয়ুব আলী বাদি হয়ে কোর্টে মামলা করলে আদালত স্বাক্ষ্য প্রমাণ শেষে মানিক মিয়াকে দেড় বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও শরীফ মিয়াকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গতকালই বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com