শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে শিডিউল না মেনে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই অনুয়ায়ী নবীগঞ্জেও শুরু হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং। তবে বিদ্যুৎ বিভাগ ঘোষিত সূচি অনুযায়ী লোডশেডিং করছেন না। শিডিউল না মেনে নবীগঞ্জে ঘন্টার পর ঘন্টা চলছে বিদ্যুৎের ডিগবাজি। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন ঘন বিদ্যুত আসা যাওয়ার কারণে ফ্রিজ, টেলিভিশন, ফ্যানসহ বিভিন্ন মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় এলাকাতেই অর্থেক সমেয়রও বেশি বিদ্যুৎ থাকে না। ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টারও বেশী সময় বিদ্যুৎ না থাকার নজিরও রয়েছে নবীগঞ্জে। কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করায় শিডিউল মেনে লোডশেডিং সম্ভব হচ্ছে না। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সময়মতো লোডশেডিং মানা হচ্ছেনা। প্রতিদিন কয়েক দফায় ১ ঘন্টা করে লোডশেডিংয়ের কথা থাকলেও কোথাও কোথাও টানা ৫-৬ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এলাকাভেদে লোডশেডিংয়ের বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারের পর গ্রাহকেরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। তবে সে অনুযায়ী লোডশেডিং না হওয়ায় গ্রাহকেরা পড়েছেন চরম বিপাকে। গ্রাম্য এলাকাগুলোতে দিন ও রাতে মিলে ২৪ ঘন্টার মধ্যে ১০ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। রাতে প্রচন্ড গরমে লোডশেডিংয়ে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। রাতে কয়েকবার বিদ্যুৎ পাওয়া গেলেও তার স্থায়ীত্ব ২০- ৩০ মিনিটের বেশি হয় না বলে অভিযোগ গ্রাহকদের। পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নে বিদ্যুৎের চাহিদা ২৫ মেগাওয়াট। কিন্তু চলতি সময়ে সর্বোচ্চ ১৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন তারা। ফলে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবার করা যাচ্ছেনা।
নবীগঞ্জ জোনাল অফিসের এজিএম ভবেশ সরকার বলেন, চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ পাচ্ছি না। তাই শিডিউল মানা যাচ্ছে না। বিদ্যুৎ প্রাপ্তি সাপেক্ষে শিডিউল পরিবর্তন হচ্ছে। এদিকে রাত ৮টার পর সারাদেশে দোকানপাট, শপিংমল, হোটেল ও রেস্তোরাঁসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা মানছেন না অনেকেই। শহরের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাইনবোর্ডে সারারাত লাইট জ্বলতে দেখা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com