সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চাঞ্চল্যকর তোরাব আলী হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চাঞ্চল্যকর তোরাব আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক আলী (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। গত সোমবার রাতে র‌্যাব-৯ ও সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ রিচি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সদর উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামের মৃত রজব আলীর পুত্র।
পুলিশ জানায়, সম্প্রতি গাছের পাতা ফেলাকে কেন্দ্র করে সিদ্দিক আলী তার আপন চাচা নিহত তোরাব আলীকে পিটিয়ে হত্যা করে। এর পর থেকেই সে পলাতক ছিলো। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ রিচি থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com