মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ শহরে সিডিউল ছাড়াই লোডশেডিং

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জ শহরে সিডিউল ছাড়াই ২৪ ঘণ্টায় ৮ ঘণ্টা থাকে লোডশেডিং। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন বিদ্যুত আসা যাওয়ার কারণে ফ্রিজ, টেলিভিশনসহ মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। তবে অনেকেই অভিযোগ করেছেন লোডশেডিং হচ্ছে ঠিকই, কিস্তু অবৈধ টমটম গ্যারেজ বন্ধ করা হচ্ছে না। গ্যারেজের কারণেই বিদ্যুত ঘাটতি দেখা দিয়েছে। প্রতিদিন হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অবৈধ টমটম গ্যারেজে প্রায় ১ হাজারেরও বেশি টমটম চার্জ দেয়া হয়। বিদ্যুত কর্তৃপক্ষ এসব জানার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। যদিও লোক দেখানো মাত্র মাঝে মাঝে অভিযান চালিয়ে কয়েকটি টমটমের সংযোগ বিচ্ছিন্ন করে। আবার মোটা অংকের টাকা নিয়ে রাতের আঁধারে এসব গ্যারেজে সংযোগ দিয়ে দেন।
গত কয়েকদিন ধরে সরকারের নির্দেশ হলো, ২৪ ঘন্টায় প্রতি এলাকায় ৫ ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং চলবে। কিন্তু এখন দেখা যায়, ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং দেয়া হয়। কোনো সিডিউল নেই। অথচ কাগজে সিডিউল রয়েছে কখন কোথায় লোডশেডিং করা হবে। গত শনিবার রাত ৮টার দিকে সদর হাসপাতালে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির সাথে হাসপাতাল কমিটির সভাকালে ২ ঘণ্টা বিদ্যুত বিহীন ছিলো।
রাত ৮টার পর সারাদেশে দোকানপাট, শপিংমল, হোটেল ও রেস্তোরাঁসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা মানছেন না অনেকেই। হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাইনবোর্ডে লাইট জ্বলতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com