মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আর এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে কিশোর গ্যাং ও ড্যান্টিতে আসক্ত শিশুরা।
জানা যায়, বিট্রিশ আমলের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ জংশন। এ স্টেশন থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন প্রান্তে আন্তঃনগর ট্রেনসহ ১৫টি ট্রেন যাওয়া আসা করে। সন্ধ্যা এবং রাতে স্টেশনে আসার পর যাত্রী নামতে উঠার সময় স্বর্ণের চেইন, মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। এ ছাড়া ট্রেন ছাড়ার সময় স্টেশনের দুই পাশে একদল ছিনতাইকারী দাড়িয়ে থাকে। জানালা দিয়ে চেইন ও মোবাইল নিয়ে যায়। এরকম প্রতিনিয়তই ঘটছে। কিন্তু প্রশাসনের সদস্যরা এর কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী টহলরত থাকে। কিন্তু অনেক সময় তাদের দেখা যায়, স্টেশনের পুলিশ বক্সে ঘুমিয়ে থাকে। কিশোর গ্যাং ও ড্যান্টি আসক্ত শিশুরা সন্ধ্যার পর থেকেই প্লাটফর্ম ও বিভিন্নস্থানে বসে মাদক সেবন করে।
সচেতন মহলের দাবি অচিরেই যদি এর বিহীত না করা হয় তা হলে কিছুদিন পর যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবে না। তারা ছিনতাইকারীদের হাতে জিম্মি হয়ে পড়বেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com