বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্টির লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, ইসলামপুর গ্রামের সাবেক মেম্বার ফজলু মিয়া ও মিজান মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে দুপুরে একটি নৌকা দিয়ে পারাপারকে কেন্দ্র করে তাদের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় এখলাছ মিয়া, মহিবুর রহমান, রুবেল মিয়া, মোশারফ হোসেন, রহমান মিয়া, উসমান মিয়া, ইমাম মিয়া, মাছুম মিয়া ও এরাশাদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার পরে উত্তেজনা বিরাজ করছে যেকোন সময় ভয়ানক সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com