বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ৪ বন্ধু ঘুরতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল ১ বন্ধু

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কথা ছিল ঘুরাঘুরি শেষে একসাথে বাড়ি ফিরবে ৪ বন্ধু। কিন্তু তার হল কই। ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক কেড়ে নিল এক বন্ধুর প্রাণ। নিহত কাইয়ুম খান (৩৫) নেত্রকোনা জেলার কলমকান্দা থানার নাজিরপুর গ্রামের হাজী জালাল উদ্দিন খানের পুত্র। এছাড়াও এ ঘটনায় আহত আরো ৩ বন্ধুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই মোটর সাইকেল আরোহী ছিল। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, কাইয়ুম খানসহ তার আরো ৩ বন্ধু দুটি মোটর সাইকেল করে শ্রীমঙ্গলে ঘুরতে আসে। ঘুরাঘুরি শেষে শনিবার সকালে তারা বাড়ি ফেরার উদ্যেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের রতনপুর অংশে পৌছলে একটি দ্রুতগতির ট্রাক তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে একটি মোটর সাইকেল দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই কাইয়ুম খানের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওসি আরো জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কাইয়ুম খানের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com