বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ইউপি সদস্য নুরুজ্জামানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহ নুরুজ্জামান ও তার তিন সহোদরকে কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে ও আসামীদের বিচারের আওতায় আনার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নবীগঞ্জ উপজেলা মেম্বার এসোসিয়েশন।
গতকাল বুধবার (২০ জুলাই) বিকেলে নবীগঞ্জ শহরের মালিক টাওয়ারস্থ সদর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সামনে নবীগঞ্জ উপজেলা মেম্বার এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জগত সিং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত, উপজেলা মেম্বার এসোসিয়েশন এর নেতা দিলবাহার হোসেন, সদস্য সচিব শাহ সুজন, দিলশাদ আহমদ, ইকবাল আহমেদ ছালিক, জুবায়ের আহমদ, আব্দুল বাছিত, বদরুজ্জামান, লুৎফুর রহমান, সেকুল মিয়া, আসাদ চৌঃ, সামসুন নাহার বেগম, কুলসুমা বেগম, রশমালা বেগম,পাপিয়া বেগম প্রমুখ। এ সময় বক্তারা- গজনাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহ নুরুজ্জামান ও তার তিন ভাইয়ের উপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com