মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে আলোচিত কামাল হত্যা ৫৪ জনকে আসামী করে মামলা করায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নে হাজ্বী নজরুল ইসলাম ও রফিকুল ইসলাম গংদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫ টায় নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের বাল্লার হাট বাজারে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পশ্চিম বড় ভাকৈর গ্রামের সমছু মিয়া, মো: দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন মাফিজ উল্ল্যা। বক্তারা বলেন, গত ৩১ আগষ্ট ২০২১ আমরাখাইড় গ্রামের আবদুল আজিজের পুত্র ফয়জুর ইসলাম ও সাইকুল ইসলাম আপন দুই ভাইয়ের মধ্যে সাঁকু নির্মাণ নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে কামাল হোসেন (৪০) পিতা-আব্দুল হেকিম কে বাঁশের খলা দিয়ে পিটিয়ে উপর্যুপুরি আঘাত করা হয়। গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নবীগঞ্জ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে কামাল হোসেন মারা যায়। বক্তারা বলেন, এই মামলাটি আক্রোশ মূলক, মিথ্যা ও বানোয়াট। আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি আমাদের অগাধ আস্থা রয়েছে আইনের মাধ্যমে আমরা এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি, সুবিচার চাই ও প্রকৃত হত্যা রহস্য উদ্ঘাটন হউক। আমাদের একটাই দাবি নিরীহ লোকজনকে এই মিথ্যা মামলা হতে সুষ্ঠু তদন্ত পূর্বক অব্যাহতি দেওয়ার জন্য আইন ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com