মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে গণঅধিকার পরিষদের আহবায়ক কমিটি গঠন ॥ রজব আলী আহবায়ক, নূরুল আমিন সদস্য সচিব

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪৪৫ বা পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ গণঅধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ রজব আলীকে আহবায়ক ও নুরুল আমিন পাঠান ফুলকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে গত শনিবার নবীগঞ্জ শহরস্থ আরজু চায়নিজ-বাংলা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলার সাংগঠনিক সমন্বয় কমিটির সভায় সভার সভাপতি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন জীবন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এ কমিটি ঘোষণা করেন। নুরুল আমিন পাঠান ফুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মো: রজব আলী, কমান্ডার এম, এ খালিক, মাওলানা মুশাহিদ আলী, মোঃ আলা উদ্দিন, ফজলু মিয়া, ছিদ্দিকুর রহমান,মাওলানা ইব্রাহিম, মোঃ নজরুল ইসলাম, মো: নজরুল মিয়া,আইয়ুব আলী, ডা: তাজুদ মিয়া, আ: শহীদ চৌধুরী প্রমুখ, সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলা উদ্দিন। এ সময় গণঅধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গঠিত দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামী এক সাপ্তাহের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে কেন্দ্রে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com