বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে আবারো করোনার ঢেউ প্রতিদিনই আক্রান্তের হার বাড়ছে

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আবারো করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুর মজিদ খান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সেক্রেটারী এস.এম সুরুজ আলী করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। এছাড়া অসংখ্য মানুষ অসুস্থ্য। তাদের দেহে করোনার প্রায় সবকটি লক্ষণই রয়েছে। নমুনা পরীক্ষা করা হলে অধিকাংশের রিপোর্ট পজেটিভ আসবে বলে চিকিৎসকগণের অভিমত। সরকারী হিসেব অনুযায়ী কয়েকদিন ধরে হবিগঞ্জে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল জানিয়েছেন গতকাল হবিগঞ্জে নতুন করে ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। দু’জনই হবিগঞ্জ শহরের বাসিন্দা। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com