মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে দিনদুপুরে প্রবাসীর বাঁশ গাছ কেটে জায়গা দখলের চেষ্টা

  • আপডেট টাইম শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামে এক প্রবাসী পরিবারের বাঁশ, গাছপালা কেটে নেয়ার চেষ্টা করেছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
জানা যায়, ওই গ্রামের মৃত এলাইছ মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজ সেবক কয়েছ মিয়ার বাড়ী থেকে ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে একই গ্রামের ওসমান মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী ছাদিক মিয়ার নেতৃত্বে ৮/১০ জন লোক জোরপূর্বক অর্ধশতাধিক বাঁশ কেটে নিয়ে যায়। এসময় তাদের হুমকি ধামকিতে আতংকিত হয়ে পড়ে প্রবাসীর পরিবার।
প্রবাসী কয়েছ মিয়াার মাতা ছুগেরা বিবি জানান, তাদের প্রতিবেশী ও প্রভাবশালী যুক্তরাজ্য প্রবাসী ছাদিক মিয়া ও তার লোকজন জোরপূর্বক তাদের বাঁশ ও গাছপালা কেটে নিয়ে জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, প্রভাবশালী ছাদিক মিয়া গংদের সাথে তাদের দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ হামলার ঘটনা।
এ ঘটনায় ছায়েদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হচ্ছে- ছাদিক মিয়া, রাজু মিয়া, ছুকি মিয়া, সানুর মিয়া, সেলিনা বেগম, সেকুল মিয়া, মুজাহিদ মিয় ও সেলিম মিয়া।
এ ব্যাপারে অভিযুক্ত ছাদিক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অনীহা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com