রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২০

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩২২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুলাাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত দুলাল সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার পুত্র। এ ঘটনা গুরুতর আহত হয়েছে আরো ২০ জন। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শংকরপুর গ্রামের মাস্টার বাড়ি গোষ্ঠি ও রশিদের গোষ্ঠির মধ্যে বাঁশ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গোষ্ঠির লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে স্থানীয় গোসাই বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুলাল মিয়া বুকে প্রতিপক্ষের লোকজন চুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে দুলালকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই গ্রামের ইদ্রিছ মিয়ার পুত্র কাজল মিয়া (৪৫), মৃত মুনছব উল্লাহর পুত্র শফিক মিয়া (৫০) ও আকবর আলীর পুত্র শাহজাহান মিয়া (৪২) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও মৃত মুনছব উল্লার পুত্র বশির মিয়া (৪৫) এবং জালাল উদ্দিনের পুত্র তোফায়েল (১৯) কে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও সংঘর্ষে আহত অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান সংঘর্ষে নিহতের বিষয়টি স্বীকার করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সংঘর্ষ এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com