বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে আহত ৪০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে টমটম স্ট্যান্ড দখল নিয়ে টমটম মালিক সমিতি ও খান বাহাদুর ওয়াকফ স্ট্যাট এর লোকজনের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারের নিকট খান বাহাদুর ওয়াকফ স্ট্যাটের জায়গায় স্ট্যান্ড করতে চায় টমটম মালিক সমিতি সভাপতি হাসমত মিয়া ও সেক্রেটারি মোহাইমিন। এতে বাধা দেয় ওয়াকফ স্ট্যাটের পরিচালক লিটন মিয়া ও লুৎফুর রহমান চৌধুরী। এনিয়ে কয়েক মাস ধরে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার ১২ জুলাই দুপুর ১২ টার দিকে টমটম মালিক সমিতি সভাপতি হাসমত মিয়া ও সেক্রেটারি মোহাইমিন এর নেতৃত্বে ওই জায়গা দখল করতে গেলে ওয়াকফ স্ট্যাটের পরিচালক লিটন মিয়া ও লুৎফুর রহমান চৌধুরীর লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টার পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com