মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে আইয়ুব আলীর হত্যাকান্ডের সাথে জড়িত মূলহুতাসহ গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়েনের দত্তগ্রামের আইয়ুব আলীর হত্যাকান্ডের সাথে জড়িত মূলহুতাসহ গ্রেফতারকৃত আসামীদের তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার দাবিতে নবীগঞ্জে সর্বস্তরের জনতার আয়োজনে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকেলে নতুন বাজার মোড়ে দত্তগ্রাম গ্রামবাসীসহ নবীগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে এই মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জমানের পরিচালানায় ও সদর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন, জাতীয় পার্টির নেতা মোঃ আবু ইউসুফ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হাকিব, ইউপি সদস্য কাশেম চৌধুরী, বিকাশ দত্ত রায়, রকিব মিয়া, রুহুল আমিন, শ্রীকৃষ্ণ চন্দ সরকার, বিরেশ দাস, শাহ হোসেন আলী, পরেশ দাশ, মকবুল হোসেন, পিন্টু পুরকায়স্থ, জুয়েল তালুকদার, ছায়েদ আলী, রহমত আলী, গোপাল দাশ, মোজাহিদ মিয়া, কামরুল ইসলাম, হৃদয় আহমেদ সাজু, প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আইয়ুব আলীর হত্যাকান্ডের সাথে জড়িত মূলহুতাসহ গ্রেফতারকৃত আসামীদের দ্রুত ফাঁসি দেওয়ার জোর দাবি জানান। উল্লেখ্য, হত্যাকান্ডের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থনৈতিক লেনদেন ও পূর্ববিরোধের কারণে হত্যা করা হয় আইয়ুব আলীকে। মৌলভীবাজার পুলিশ ১নং খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর এলাকায় জাহাঙ্গীর আলমের দোকান ইমাদ ভেরাটিজ ষ্টোর এর সামন থেকে কার্টন ভর্তি আইয়ুব আলীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত (৮ জুলাই) রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার থানার ওসি মোঃ ইয়াছিনুল হক। গ্রেফতারকৃতরা হলেন-নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের মনসুর রহমান (৩০), অনুপ দাস (৪০), মামুদ ইকবাল। এদের মধ্যে মনসুর রহমান মৌলভীবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকান্ডের দায় স্বীকার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com