শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে গরুর দাম বেশি

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুরোদমে জমে ওঠেনি কোরবানির পশুর হাট। ক্রেতাদের অভিযোগ দাম চাওয়া হচ্ছে বেশি, তাই ক্রেতারা গরু কিনছেন না। এবার বাজারে প্রচুর পশু উঠলেও বেচাকেনা হচ্ছে একেবারেই কম। ক্রেতারা বাজারে আসছেন, দেখছেন আর চলে যাচ্ছেন। হবিগঞ্জ শহরের আমিনুল ইসলাম জানান, এখনও পশু তেমন কেনাবেচা হচ্ছে না। মানুষ আসছেন, দাম করছেন, এরপর চলে যাচ্ছেন। তবে আগামী দুইদিন কেনাবেচা জমে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। হবিগঞ্জ গরুর হাটের ইজারাদার প্রতিনিধি ছালেক মিয়া বলেন, ‘বেচাকেনা মোটামুটি ভালো হচ্ছে। কিন্তু আশপাশে ছোটখাট অবৈধ বাজার হওয়ার কারণে এবং আমরা অতিরিক্ত মূল্যে এ বাজার ইজারা নেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ মিয়া বলেন, ‘গরুর বাজারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষ যাতে নিরাপদে গরু কিনে নিয়ে যেতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, এ বছর খাবারের দাম বৃদ্ধি পেয়েছে। তাই খরচ বেড়েছে। বন্যা পরিস্থিতির কারণেও খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই এ বছর অন্যান্য বছরের তুলনায় গরুর দাম একটু বেশি হওয়া উচিৎ। অন্যথায় তাদের পোষাবে না। জেলায় উৎপাদিত গরু এবং চাহিদা প্রায় কাছাকাছি রয়েছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর জেলায় স্থায়ী, অস্থায়ী মিলিয়ে প্রায় ৪০টি কোরবানির পশুর হাট বসেছে। বন্যা না হলে আরও বেশি হতো। গত বছর হাট বসেছিল ৪৩টি। খামার রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ হাজার। এসব খামারে গরু উৎপাদন হয়েছে প্রায় ৩৫ হাজার। ছাগল ও ভেড়া উৎপাদন হয়েছে ২৫ হাজার। আর কৃষক পর্যায়ে কোরবানির জন্য লালন পালন করা হয়েছে ২০ হাজার গরু। কিন্তু জেলায় চাহিদা রয়েছে ৯০ হাজার পশুর। বাকি ১০ হাজার পশু জেলার বাইরে থেকে এনে চাহিদা পূরণ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com