বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইসকন রথের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট টাইম শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর রথযাত্রা মহোৎসবে রথের বর্ণাঢ্য শোভাযাত্রা হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মহাসমারোহে শহর প্রদক্ষিণ করে। প্রতিবছরের ন্যায় শ্রী শ্রী নরসিংহ জিউ মন্দির থেকে গতকাল ১ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস বহ্মাচারীর সভাপতিত্বে ও ইসকনের আজীবন সদস্য প্রমথ সরকার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক তপচৈতন্য দাস বহ্মাচারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যার্নাজী, হবিগঞ্জ পৌর মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। সভার শুরুতে গীতাপাঠ করেন রুবেল দাস। স্বাগত বক্তব্য রাখেন যুগর্ধম দাস যুবরাজ। অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট স্বরাজ বিশ্বাস, শংকর পাল, শংখ শুভ্র রায়, পৌর কাউন্সিলর গৌতম রায় প্রমুখ। উল্লেখ্য সকল জীব জগতের কল্যাণে অগ্নিহোত্র যজ্ঞ এবং হাজার হাজার ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com