বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নারীর শ্লীলতাহানির দায়ে পিতা-পুত্রসহ ৩ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গোজাঁখাই গ্রামে এক নিরীহ মহিলাকে মারপিট করে শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্রসহ ৩ ব্যক্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এ রায় প্রদান করেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মিনতি অধিকারী মিতু। আসামি পক্ষে ছিলেন এডভোকেট মো. আতাউর রহমান রুমি। মামলায় আসামিরা হল, একই গ্রামের মৃত কোসাই মিয়ার পুত্র খুর্শেদ মিয়া, খুর্শেদ মিয়ার পুত্র মোস্তাক মিয়া ও ইস্তাক মিয়া। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি বিকালে উল্লেখিতরা একই গ্রামের তকদির আলীর স্ত্রী সাহেদা খানমকে মারপিট করে গুরুতর জখমসহ শ্লীলতাহানি করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই মহিলা বাদি হয়ে কোর্টে তাদের বিরুদ্ধে মামলা করেন। স্বাক্ষি শেষে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় খুর্শেদ মিয়াকে শ্লীলতাহানির অভিযোগে ৪ মাসের কারাদণ্ড, মোস্তাক মিয়া ও ইস্তাক মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com