বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে দোকান ও ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে বিভিন্ন দোকান ও ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকারের সংরক্ষরণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় ওই বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে জাবি এন্ড আরিফ ফার্মেসীকে ৭ হাজার, খান মেডিকেল হলকে ৮ হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জান্নাত স্টোরকে ২ হাজার টাকা, মিষ্টির প্যাকেটের ওজন বেশি ও মূল্য তালিকা না থাকা এবং দইয়ের বক্সে মেয়াদ না থাকায় লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, একই অভিযোগে ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত সহযোগিতা করে র‌্যাব-৯ একটি দল। তবে স্থানীয়দের অভিযোগ ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান। দেবানন্দ সিনহা জানান, অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেয়া হবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com